সবং-এর বিজেপি প্রার্থী অমূল্য মাইতির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূলের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া - The News Lion

সবং-এর বিজেপি প্রার্থী অমূল্য মাইতির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূলের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অমূল্য মাইতির বিরুদ্ধে সবং  বিধানসভা কেন্দ্রের ৭৪ নম্বর কপোতীপুর বুথে ঢুকে ইভিএমের সামনে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ ধরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুইঁয়া। ওইবুথের দায়িত্বে থাকা বিএসএফ কমাড্যান্ট কে ফোন করেও কোনো সুরাহা না মেলায় তিনি রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকেও অভিযোগ করেন । এরপর বিজেপি প্রার্থী ওই কেন্দ্রের ২৪৬ নম্বর দুবরাজপুর বুথে গিয়ে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের তাঁকে ভোট দেওয়ার জন্য বলতে থাকেন ।


 তৃণমূল কর্মীরা এর বিরোধিতা করলে তাঁদের দিকে মারমূখী হয়ে বিজেপি প্রার্থী  তেড়ে যান বলে ডাক্তার মানস ভুঁইয়া অভিযোগ করেন । তাঁর আরও অভিযোগ কেন্দ্রের দেওয়া নিরাপত্তারক্ষীদের নিয়ে একের পর এক বুথে দাপিয়ে বেড়িয়েছেন বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ।বুধবার সন্ধ্যার পর থেকেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর , ময়না , পটাশপুর , ভাজাচাউলি থেকে বিজেপির গুন্ডা বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। তাঁদের মারধর করা হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েকজনকে আটক  করে । কোলোন্দা গ্রামে বিজেপি কর্মী কৃষ্ণ কিশোর ঘোষের বাড়ি থেকে ভোটের দিন সকালে কয়েকটি তাজা বোমা ও বোমা তৈরির মশলা পুলিশ উদ্ধার করেছে ।ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে ।


যদিও এসব  অভিযোগ অস্বীকার করে বিজেপি দলের প্রার্থী অমূল্য মাইতি জানান , কপোতীপুর বুথে ভোট প্রক্রিয়া ধীর গতিতে চলছিল এবিষয়ে  তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন । মানস বাবু বুথে বুথে গিয়ে গোলমাল পাকিয়েছেন ।আর বিজেপির ও আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন ।

দ্বিতীয় দফার ভোটে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্রে দিনভর একপ্রান্ত থেকে ওপর প্রান্তে চষে বেড়িয়েছেন তৃণমূল প্রার্থী রাজ্যসভার সাংসদ  ডাক্তার মানস ভুইঁয়া।  এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক স্ত্রী গীতারানি ভূইঁয়াকে নিয়ে তিনি এদিন সকালে ভিকনী নিশ্চিন্তিপুর বুথে ভোট দেন । বাড়ি থেকে বেরানোর সময় প্রয়াত বাবা মায়ের মূর্তিতে ফুলের মালা দিয়ে প্রণাম সেরে যান ।


বুথে ভোট দিতে আসা এক প্রৌঢ়া পড়ে যান ।তাঁকে তুলে বসিয়ে তাঁর সেবা শুশ্রুষা করেন মানস বাবু। তিনি কেমন থাকলেন তা জানানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বেরিয়ে পড়েন । ততক্ষনে খবর এসেছে দশগ্রামে , বিষ্ণুপুর ও মোহাড়ে তৃণমূলের বুথ এজেন্ট কে মারধর করা হয়েছে ।সেখানে তিনি ছুটে যান ।

দুপুরে চলে আসেন সবং এর তৃণমূল কার্যালয়ে । সেখানে ওয়াররুম সামলাচ্ছিলেন তৃণমূল নেতা আবু কালাম বক্স সহ কয়েকজন । সেখান থেকে বসেই ডাক্তার মানস ভুঁইয়া রিটার্নিং অফিসার কে বিভিন্ন  অভিযোগ জানান । বৃহস্পতিবার বেলা শেষে চওড়া হাসি হেসে জানান , বিজেপির সব চেষ্টা জলে গেলো ।সবং এ তিনিই জিতেছেন । ৪৬ বছর ধরে এখানকার রাজনীতির জমি তাঁর চেনা  বলে তৃনমূলের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া  জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.