বাবাকে পিটিয়ে খুন ছেলের - The News Lion

বাবাকে পিটিয়ে খুন ছেলের

 


দি নিউজ লায়ন;   বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মন্ডল। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মল্লাবের এলাকায়। মৃত ব্যক্তির নাম কুশ মন্ডল, বয়স আনুমানিক 62 বছর। সূত্রের খবর, শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব বিশ্বাস এর আগেও একাধিকবার তার বাবা মাকে মারধর করতো বলে অভিযোগ।


 আজ সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব বিশ্বাসের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি শুরু হলে হঠাৎ তার বাবার উপর আক্রমণ করে বলে অভিযোগ। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বাবাকে। আর তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা কুশ মন্ডলের। এরপরই উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মণ্ডল কে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।


 পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিপ্লব মণ্ডল কে গ্রেফতার করে।এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত কুশ মন্ডলের পরিবারের অভিযোগ প্রায়শই অভিযুক্ত বিপ্লব মন্ডল মদ্যপান করে তার বাবা মার উপর অত্যাচার চালাত। রীতিমতো এমন চাঞ্চল্যকর ঘটনায় হতবাক এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.