বৃষ্টিপাতের কারণে আমচাষীদের দুশ্চিন্তা বাড়ছে! - The News Lion

বৃষ্টিপাতের কারণে আমচাষীদের দুশ্চিন্তা বাড়ছে!

 


দি নিউজ লায়ন;   প্রতিবছরই বৈশাখ মাসে দেখা যায় কালবৈশাখীর দাপট। আর যার ফলে কম বেশি বৃষ্টিপাতও হয়।  কিন্তু এ বছর বৈশাখ মাসে সেরকমভাবে কালবৈশাখীর দেখা নেই। যার ফলস্বরূপ হচ্ছেনা বৃষ্টিপাতও। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে আম চাষিরা। বৃষ্টি না হওয়ার ফলে শুকিয়ে যাচ্ছে আমের গুটি,শুকিয়ে যাচ্ছে আমের বোঁটাও।যায় ফলে  ঝরে পড়ছে আম।বৃষ্টি না হওয়ায় বাড়ছে না আমের সাইজও। এমতাবস্থায় চরম বিপাকে রানাঘাট সহ গোটা নদীয়ার আম চাষিরা ।


এবছর যেরকমভাবে আমের মুকুল এসেছিল তাতে আম চাষিরা আশায় ছিলেন এবার হয়তো গতবারের থেকে আমের ফলন বেশি হবে। কিন্তু  বৈশাখের প্রচণ্ড দাবদাহে  তাদের সেই আশায় জল ঢেলে দিলো। প্রচণ্ড চাপের কারণে আম চাষে বিরাট ক্ষতির সম্মখীন আম চাষিরা। হাজার হাজার টাকা লগ্নি করে দাবদাহের কারণে মাথায় হাত আমচাষীদের। গতবছর লকডাউন এর মধ্যে আম রপ্তানি তে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন। বেশ কয়েকবছর ধরে ডাঁশ লাগা একটি অজানা রোগের কারণে, আমের গায়ে দাগ এবং ফুটো হয়ে  যাচ্ছিলো। এবং তা থেকে রক্ষা পেতে বহুত দামী দামী ওষুধ ব্যবহার করতে হয়েছে আম চাষিদের। তার ওপর যদি ফলন  ভালো না হয় তাহলে সত্যিই তাদের মাথায় হাত!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.