কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত ও ভয় দেখানোর অভিযোগ তোলেন জ্যোতিপ্রিয় মল্লিক - The News Lion

কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত ও ভয় দেখানোর অভিযোগ তোলেন জ্যোতিপ্রিয় মল্লিক

 


দি নিউজ লায়ন;   হাবড়া বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধোর করার অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাবড়ার নারায়নপুরে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, সংখ্যালঘু এলাকায় ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের মারধোর করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী এইভাবে মারধোর করে সংখ্যালঘু এলাকায় ভয় দেখানোর কারনে এলাকার বাসিন্দারা ভোট দিতে যেতে পারছেন না। তিনি বলেন, কেউ যদি ভোট দিতে না পারেন তবে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। 


এদিন তিনি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন। কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে কেন ভোটারদের প্রভাবিত ও ভয় দেখানোর অভিযোগ উঠছে সেই প্রশ্নও তোলেন তিনি। ঘটনাটি ঘটেছে হাবড়া বিধানসভার ৭ নম্বর বুথ এলাকায়।  এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে বুথ পরিদর্শনে গিয়ে অবস্থান বিক্ষোভে বসেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, এই এলাকার মা বোনদের ভোট না হওয়া পর্যন্ত আমি এলাকায় থাকবো। তাঁরা যাতে ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখছি আমরা।  


একইসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ভোটের দিন সকাল থেকে কনভয় সঙ্গে নিয়ে হাবড়া বিধানসভার বিভিন্ন এলাকার বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। জ্যোতিপ্রিয় এদিন বলেন, এখানে প্যারা মেলেটারি দিয়ে বড়ো খেলা চলছে। নোংরা খেলা চলছে।  তারা ভোটারদের বলছে ছোট ফুল কেন, বড়ো ফুল কোথায় গেলো? বড়ো ফুলে ভোট দেবেন। বিষয়টি আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.