তীব্র দাবদাহের মধ্যে মৌসুম নূরের নির্বাচনী প্রচারে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়
দি নিউজ লায়নঃ তীব্র দাবদাহের মধ্যে তৃণমূল প্রার্থী ও সাংসদ মৌসুম নূরের নির্বাচনী প্রচারে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। মহিলাদের ভিড় ছিল বেশি। মঙ্গলবার সকালে মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি সমর্থনে নির্বাচনী প্রচারে সামিল হন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। পাশাপাশি এদিন পুরাতন মালদা ব্লকের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন পুরাতন মালদা পুরসভা এলাকার পাশাপাশি যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এদিন ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরির সঙ্গে এদিন কয়েকশো কর্মী-সমর্থকেরাও সামিল হয়েছিলেন। কোথাও পায়ে হেঁটে , আবার কোথাও হুড খোলা গাড়িতে সাংসদ মৌসুম নুরকে নিয়ে নির্বাচনী প্রচার সারেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি।
দলের প্রার্থী ও সাংসদকে দেখতে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর মানুষ রাস্তার ধারে ভিড় করেন। যদিও এই নির্বাচনী প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সমস্যার কথা জানতে চান দলের প্রার্থী এবং সাংসদ। অধিকাংশ মানুষকে সমস্যার বিষয় কম বলতে দেখা গিয়েছে । তবে স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী প্রকল্প নিয়েই ছিল এদিন সাধারণ মানুষের মধ্যে চর্চা। নির্বাচনী প্রচারে প্রার্থীর উদ্দেশ্যে বহু মানুষকে বলতে দেখা গিয়েছে মুখ একটাই তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তাকে জয়ী করতেই তৃণমূলের হাত শক্ত করতে হবে । আর এই ধরনের কথা শুনে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের প্রার্থী সহ নেতা-নেত্রীরা।
এদিন পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বিশাল মিছিল করে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি। তীব্র দাবদহের মধ্যে নির্বাচনী প্রচার দেখতে সাধারণ মানুষের উচ্ছাস ছিল চরম । এরপরই পুরসভার নির্বাচনী প্রচার শেষ করেই যাত্রাডাঙ্গা এলাকায় প্রচার করেন দলের প্রার্থী উজ্জল চৌধুরি। তিনি বলেন, রাজ্যের ২৯৪টি আসনে আমাদের মুখে একটাই তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আমাকে নয়, মুখ্যমন্ত্রীকে ভোট দিন। তার হাত শক্ত করুন। গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছিয়েছে, পাকা শৌচাগার হয়েছে, স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসা সুবিধা পেয়েছে। কন্যাশ্রী পাচ্ছে পড়ুয়ারা । এর থেকে আর কি চাই। দ্বিতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে মানুষই মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাইছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই মুখ্যমন্ত্রীর উন্নয়নের জয়গান শুনতে পাচ্ছি । এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল এবার মালদার প্রতিটি বিধানসভা কেন্দ্রে খুব ভালো ফল করবে। এতদিন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচার চালিয়ে এদিন মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে প্রচারে অংশ নিয়েছি। গ্রামীণ এলাকার মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করছি । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাটআউট সামনে রেখেই আমরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি। কৃষক থেকে মজদুর সাধারণ মানুষ থেকে কলেজ পড়ুয়া সকলেই মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সাধুবাদ জানাচ্ছে। এদিনের প্রচারে এত মানুষ রাস্তায় উপচে পড়েছিল, তা দেখেই আমরা উচ্ছ্বাসিত । মালদায় এবার প্রতিটি আসনে তৃণমূল ভালো ফল করবে, এই আশাই রাখছি।

Post a Comment