শিলিগুড়িতে নির্ধারিত দুইস্থানেই সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সভা তার - The News Lion

শিলিগুড়িতে নির্ধারিত দুইস্থানেই সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সভা তার

 


দি নিউজ লায়নঃ    শত ষড়যন্ত্র ভেঙে শিলিগুড়িতে  নির্ধারিত দুইস্থানেই সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে শিলিগুড়িতে এসে পৌঁছবেন তিনি মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপরই সেখান থেকে শিলিগুড়িতে ফিরে বুধবার দুপুর ১টা নাগাদ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জলেশ্বরী এলাকায়, ও মাটিগাড়া-নকাশলবাড়ি বিধানসভা কেন্দ্রের গোসাইপুরে জনসভা করবেন তিনি। যা নিয়ে মঙ্গলবার দুপুর থেকে যুদ্ধকালীন প্রস্তুতিতে চলে মঞ্চ বাঁধাইয়ের কাজ। 


এলাকার কর্মী সমর্থকরা রাত পর্যন্ত তৃনমূল নেত্রীর মঞ্চের কাজের তদারকি করেন। মঙ্গলবারই এই সভা করার কথা ছিল শিলিগুড়িতে জননেত্রী। বিজেপির তাবেদার নির্বাচন কমিশন ২৪ঘন্টার জন্য শিলিগুড়ির জনসভাকে লক্ষ করে নিষেধাজ্ঞা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর। যাতে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে পৌঁছতে না পারে নেত্রীর চূড়ান্ত মুহূর্তের বার্তা। কারন অমিত শাহের মিছিলের নেত্রীর সভা হলে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি ও মানুষের মধ্যে বিজেপির ভুয়ো কথায় কিঞ্চিৎ জমা আস্থা মুছে যাবে।


 তার জন্যই পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময় থেকে ২৪ঘন্টার এই নিষেধাজ্ঞা লাগানো হয়। তবে ষড়যন্ত্রে রোখা সম্ভব নয় নেত্রীকে। নির্ধারিত স্থানেই বুধবার বৈঠক করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভায় নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে বাইরের শহর থেকে মানুষের ঢল নামবে। শহরের মানুষ সভায় যোগ দেবেন সে বিষয়গুলি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থার দিকেও জোর দেওয়া হয়েছে।এদিন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান শহর থেকে প্রচুর মানুষ ইচ্ছা প্রকাশ করেছেন নেত্রীর সভায় যাওয়ার। আমরা সে মোতাবেক পুলিশ প্রশাসনকে বলেছি। যাতে ট্যাফিক নিয়ন্ত্রণে সেভাবে করা হয়,কোনো সমস্যা যাতে তৈরি না হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.