নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ,অসাংবিধানিক পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে মেদিনীপুরের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
দি নিউজ লায়ন; নির্বাচন কমিশন সোমবার তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় কে ২৪ ঘন্টা নির্বাচনী প্রচার না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন ।সেই কর্মসূচিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি ।
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, বিশ্বনাথ পাণ্ডব,মুকুল সামন্ত, প্রসেনজিৎ চক্রবর্তী ,সৌরভ বসু,মহম্মদ রফিক সহ আরো অনেকে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলিহেলনে চলা নির্বাচন কমিশনকে জানাই ধিক্কার। নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন দল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ২৪ ঘন্টা নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক।
দলনেত্রী কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ।সেই অবস্থান-বিক্ষোভ কে সমর্থন জানিয়ে মঙ্গলবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে দলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে দলের নেতা ও কর্মীরা সামিল হয়েছিলেন। তিনি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। নির্বাচন কমিশন বিজেপির কথামতো চলছে বলেও তিনি অভিযোগ করেন। বাংলার মানুষ ইভিএম মেশিনে এর উপযুক্ত জবাব দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Post a Comment