পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল দুই শিশু - The News Lion

পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল দুই শিশু


দি নিউজ লায়ন;   পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল দুই শিশু। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে চাচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার কোতল গ্রামে । বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায়। গ্রামবাসীরা জাল নিয়ে বিশাল ওই পুকুরে দুই শিশুর খোঁজ শুরু করে দেন। সন্ধ্যায় ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনার তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ  । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই শিশুর নাম সোনম আক্তার (৭) এবং রেহান আলম (৬)।  এরা সম্পর্কে খুড়তুতো দুই ভাই। বৃহস্পতিবার বিকালে এই দুই শিশু বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। সেই সময় পুকুরের গভীরে বেগতিক হয়ে তলিয়ে যায় দুজনেই। পুকুরপাড়ে তাদের জুতো, জামা দেখে আশেপাশের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। এরপরই তাদের খোঁজ শুরু হয় । দীর্ঘক্ষন চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.