কেশিয়াড়ি থানার ভসরা ঘাট এলাকা থেকে একটি হস্তি শাবককে উদ্ধার - The News Lion

কেশিয়াড়ি থানার ভসরা ঘাট এলাকা থেকে একটি হস্তি শাবককে উদ্ধার

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর  জেলার কেশিয়াড়ি থানার ভসরাঘাট এলাকায় শুক্রবার সকালে ধান জমিতে রাখা মাছ ধরার জালে জড়িয়ে যায় একটি বাচ্চা হাতি। ভোরের দিকে হাতির পাল ধান জমিতে নেমে ধান গাছ খাওয়ার সময় দলে থাকা বাচ্চা হাতিটি কোনোরকমে জালে জড়িয়ে পড়ে। জমিতে জমে থাকা জলে অনেক রকমের ছোট ছোট মাছ হয়। 


সেসব ধরার জন্য অনেকে জাল দিয়ে রাখেন। এদিন সেরকম নাইলনের জালে আটকা পড়ে বাচ্চা হাতিটি। স্থানীয়রা জানান , মোট ৩৫ টি হাতি ছিল। বাচ্চা হাতি টিকে জাল থেকে মুক্ত করতে ঘন্টা খানেক চেষ্টা চালায় হাতির দল । কোনো সুরাহা না হওয়ায় তারা ফিরে যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানায়। 


খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের চেষ্টায় জাল কেটে হাতির বাচ্চা টিকে উদ্ধার করে  সুস্থ করে  স্থানীয় জঙ্গলে ছেড়ে দিয়ে আসে।  সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই বাচ্চা হাতি টির দিকে নজর রাখা হয়েছে।হস্তি শাবকটিকে সুস্থভাবে উদ্ধার করতে পেরে খুশি বন দফতরের কর্মীরা। ওই এলাকায় যেভাবে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। তাই বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.