ভোটের দিন এগিয়ে আসতেই উত্তপ্ত মুর্শিদাবাদ , শুট আউটের মুখে তৃণমূল কর্মী! - The News Lion

ভোটের দিন এগিয়ে আসতেই উত্তপ্ত মুর্শিদাবাদ , শুট আউটের মুখে তৃণমূল কর্মী!

 


দি নিউজ লায়ন; ভোটের মরশুমে ফের জাল নোটের কারবারিরা সক্রিয় হচ্ছে। সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি বলেন, বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের সময় জাল নোটগুলি উদ্ধার হয়েছে। এছাড়া ন’হাজার টাকার বাংলাদেশি নোট উদ্ধার করা গিয়েছে। 


এখনও পর্যন্ত হিসেব বহির্ভূত এক কোটি পাঁচ লক্ষ ৪৯৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য প্রতিটি এলাকাতেই তল্লাশি চালানো হচ্ছে। ৭৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশকিছু পরিমাণ মাদক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের দাবি, প্রতিটি থানা এলাকায় দাগি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.