খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপে হাবড়ায় বেসরকারী ইংলিশ মাধ্যম স্কুলের অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচী উঠে গেল
দি নিউজ লায়ন; বুধবার দুপুরে হাবরায় বেসরকারি স্কুলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে স্কুল ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক অভিভাবিকেরা। উত্তর 24 পরগনা জেলার হাবরা দেশবন্ধু পার্ক এলাকায় বেসরকারি স্কুলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। এদিন প্রথমে গেটের সামনে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীর মাতা পিতা এরপর স্কুলের মেন গেট ভেঙে ভেতরে ঢুকে যান অভিবাবকরা।
তাদের দাবি করোনাকালে তারা নিয়মিত মাইনে দিয়ে এসেছেন এছাড়া অতিরিক্ত ফ্রী চাইছেন এবছর। যেহেতু ক্লাস অনলাইনে হচ্ছে টিউশন ফি ছাড়া আর কোন কিছুই দিতে পারবেন না এমনটাই দাবি তুলে বিক্ষোভ করছেন অভিবাবকরা। ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে ম্যানেজমেন্ট এর সঙ্গে কথা বলে সব সমস্যা দূর করেন।
Post a Comment