এন ডি এ জোটে বিজেপির সঙ্গী আর পি আই প্রার্থী জোট ভেঙে মনোনয়নপত্র জমা দিতে এলেন
দি নিউজ লায়ন; কেন্দ্রে এন ডি জোটের অন্যতম রিপাবলিকান পর্টি অফ ইন্ডিয়ার(RPI) প্রথী দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে এলেন। আদিবাসী নৃত্যর,মহিলা ঢাকিদের ঢাকের আওয়াজে সিটিসেন্টার জুড়ে শোরগোল ফেলে ঘোড়ায় টানা রথে চড়ে নমিনেশন জমা দিতে এলেন আর পি আই এর দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে লড়াই র জন্য প্রস্তুত সন্দীপ শিকদার।বিভিন্ন কর্পোরেট সংস্থার কাগজপত্র সহ স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি ও করদাতাদের বুদ্ধিদাতা হিসাবে তার সংস্থা কাজ করে।কিছুদিন ধরেই তাকে বিজেপি মুখী হতে দেখা গিয়েছিল।
২০১৯ লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা সন্দীপবাবু চালিয়েছিলেন বলেও সুত্র মারফত জানা গিয়েছিল।কিন্তু তা হয়নি।এখন বিধানসভা নির্বাচনে তাই তিনি বিজেপি প্রার্থী লক্ষন ঘোড়ুই এর বিরুদ্ধে প্রার্থীপদ জমা দিতে এলেন শেষদিন।যদিও লক্ষন ঘোড়ুই ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান উনি দলের কেও নন।আর জোটধর্ম ভেঙে প্রার্থী হওয়ার বিষয়টি দলকে জানানো হয়েছে।সে ব্যাপারে দল সিদ্ধান্ত যা নেওয়ার নেবে।আমি এসব বিষয়কে পাত্তা দিচ্ছিনা। কর্পোরেট কায়দায় পথচলতি মানুষদের নজর কাড়তে সন্দীপ শিকদার ঢাকার তালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে এলেন ।
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল তার সঙ্গে। দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে শুরু হয় মিছিলটি। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর পর্যন্ত যায়। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সন্দীপ শিকদার জানান উন্নয়নের জন্য রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া কে ভোট দিন। ঘোড়ার গাড়িতে চেপে যান প্রার্থী।নিজেকে ভুমিপুত্র বলেও দাবী করেন পশ্চিম বিধানসভার এই প্রার্থী।তবে দুর্গাপুরে নির্বাচনের আগে দুর্গাপুরের দুটি আসন বিশেষ করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনটিতে গেরুয়া শিবিরের "" অন্তর্দ্বন্দ""যেভাবে প্রকাশ্যে আসছে তাতে অন্য দলগুলি যে তাতে তাল ঠুকবেন তা আর বলার অপেক্ষা রাখেনা।।

Post a Comment