আত্মীয় বাড়ি বেড়াতে এসে যুবতীর রহস্যজনক মৃত্যু - The News Lion

আত্মীয় বাড়ি বেড়াতে এসে যুবতীর রহস্যজনক মৃত্যু

 


দি নউজ লায়ন;  আত্মীয় বাড়ি বেড়াতে এসে  এক যুবতীর  দুপুরে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়  সালারের হাজামপাড়ায়। মৃতার নাম রীনা খাতুন (২০)। তাঁর বাড়ি হুগলি জেলার চক বাঁশবেড়িয়া এলাকায়। কয়েকদিন আগে তিনি সালারে পিসির বাড়ি এসেছিলেন।


 এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী পিসির বাড়ি আসার পর থেকেই মনমরা হয়ে থাকতেন এদিন দুপুরে বাড়ির সকলের অলক্ষ্যে তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। পরিবারের সদস্যদের ঘটনাটি নজরে এলে থানায় খবর দেওয়া হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.