গোয়াল ঘরের মাচা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার
দি নউজ লায়ন; গোয়াল ঘরের মাচা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কাইগ্রাম এলাকায়। জানা যায় বস্তাবন্দি মৃতদেহ এক গৃহবধূর। স্থানীয়দের অভিযোগ, স্ত্রীকে খুনের পর দেহ লোপাট করতে তা বস্তাবন্দি করে গোয়ালঘরের মাচায় তুলে রেখেছিল স্বামী। কিন্তু শেষরক্ষা আর হয় নি। বৃহস্পতিবার রাতে সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীদের সংশয়ের মুখে পড়ে গৃহবধূর স্বামী। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত গৃহবধূর নাম ফুলকলি খাতুন। স্থানীয় সূত্রে খবর, ফুলকলি খাতুনের সাথে বাবু শেখের বিয়ে হয়। একইগ্রামের দুই তরুণ-তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হয়। অভিযোগ, ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকতো। স্থানীয় সূত্রে খবর, ফুলকলির শ্বশুরবাড়ির তরফে বারবার বলা হচ্ছিল, ঘরের বউ ঝগড়ঝাঁটি করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সেইমতো বৃহস্পতিবার বাইক নিয়ে স্ত্রীকে খোঁজার জন্য বেরিয়েও পড়ে বাবু শেখ। সকলের চোখে ধুলো দিয়ে বাবু শেখ দিনভর স্ত্রীকে খোঁজার নাম করে রাতে বাড়িতে ফিরে আসে একাই।
বৃহস্পতিবার গভীর রাতে বাবু শেখের বাড়ির গোয়ালঘর থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা রাতেই মন্তেশ্বর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়ালঘরের মাচা থেকে একটি বস্তাবন্দি দেহ উদ্ধার করে। পরে দেহটি পুলিশ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ওই গৃহবধূকে খুন করা হয়েছে। বস্তাবন্দি করে দেহটি পাচার করে দেওয়া উদ্দেশ্য ছিল। গৃহবধূর স্বামী বাবু শেখকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment