শান্তিপুরের বিভিন্ন জনবহুল এলাকায় বহুরূপী জীবন্ত মডেলের অভিনব করোনা সচেতনতা - The News Lion

শান্তিপুরের বিভিন্ন জনবহুল এলাকায় বহুরূপী জীবন্ত মডেলের অভিনব করোনা সচেতনতা

 


দি নিউজ লায়ন;  শান্তিপুর শ্যামচাঁদ মোড়ে ঠাকুমার সাথে বাজার করতে আসা পঞ্চম শ্রেণীর ছাত্র শুভায়ু , রাস্তার মাঝে হঠাৎ মাস্ক না পারার কারণে  যমরাজ পথ আটকে দাঁড়ালো তাদের, করোনা  ছুঁয়ে দিল তাকে। পুলিশ গ্রেফতার করল,  অবশেষে রাজামশাইয়ের হস্তক্ষেপে আগামীতে মাস্ক পরার আশ্বাসে মুক্তি পেলো। মাঝবয়সী টোটো চালক বসির আলম, মাস্ক ভুল করে রেখে এসেছে বাড়িতে, পথনাটিকায় গ্রেফতার হয়ে জানালেন "ঠিকই তো বলছেন ওনারা ! তাই 35 টাকা দিয়ে একটা মাস্ক কিনে নিলাম।


শান্তিপুর বড়বাজার এক মিষ্টির দোকানে সকল কর্মচারীরা ছাড়াই বেচাকেনায় মন দিয়েছেন! জীবন্ত মডেলের গ্রুপ দেখেই তড়িঘড়ি মুখে পরে নিলেন মাস্ক। আগে হ্যাঁ শান্তিপুরের বিভিন্ন জনসমাগম এলাকা বাজার রাজপথে বহুরূপী জীবন্ত মডেলের এ ধরনের পথনাটিকা এর মাধ্যমে সচেতন করলো সাধারণ মানুষকে। পেশার কারণে এ ধরনের অভিনয়ের জন্য তারা সান্মানিক পেয়ে থাকেন। কিন্তু আজকের প্রচার সম্পূর্ণই নিঃস্বার্থ সমাজ সচেতন করার তাগিদে। করোনার প্রথমদিকেও তাদের দেখা গিয়েছিলো এ ধরনের অন্য আরেকটি অভিনব পথনাটিকার মাধ্যমে সচেতন করতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.