বালি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় গড়বেতার আমলাগোড়াতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের - The News Lion

বালি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় গড়বেতার আমলাগোড়াতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার আমলাগোড়াতে বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। জানা গিয়েছে মৃত যুবকের নাম অর্পণ ঢালী, তার বয়স আনুমানিক ২৮  বছর, তার বাড়ি গড়বেতা থানার ঢেঙ্গাদহ গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় রাধানগর থেকে গড়বেতা বাজারের দিকে যাওয়ার পথে আমলাগোড়াতে পিছন দিক থেকে আসা একটি বাইক কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।


 ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের, এরপর স্থানীয়রা তীব্র বিক্ষোভ দেখাতে থাকে, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গড়বেতা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।সেই সঙ্গে ঠিক কি কারনে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ  শুরু করেছে।গড়বেতা থানার পুলিশ  বালি গাড়িটিকে আটক করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.