অবসর নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা
দি নিউজ লায়ন; অবসর নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি ১৩ এপ্রিল অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র। মুখ্য নিরিবাচন কমিশনার পদে ৬ বছর কাজ করেছেন অরোরা। এবার রাজ্যে বিধানসভা ভোটের মাঝেই তাঁর চাকরির মেয়াদ শেষ। নির্বাচন চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর সম্ভবত এই প্রথম। বিতর্ক তৈরি হলেও তাতে দমেননি সুনীল অরোরা। কর্তব্য অবিচল থেকে দায়িত্ব পালন করে গিয়েছেন। করোনাকালে দেশে নির্বাচন পরিচালনা করা ছিল মস্ত একটা চ্যালেঞ্জ।

Post a Comment