আগামী কাল গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

আগামী কাল গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না। নিষেধাজ্ঞাই জারি করেছে নির্বাচন কমিশন। এই ঘণ্টার নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিজ্ঞপ্তি জারির পর টুইট করে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই৷ কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে মমতাকে পাঠানো নোটিশের জবাবে তারা সন্তুষ্ঠ নয়। সে কারণেই এই নিষেধাজ্ঞা৷   


তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বারাসত, বিধাননগর, হরিণঘাটা ও কৃষ্ণগঞ্জে মুখ্যমন্ত্রীর সভা করার কথা ছিল।কিন্তু সেই সভা তাঁর বাতিল হল৷ কমিশনের এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে তৃণমূল। ১৭ তারিখ রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। তার আগে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। এই নিষেধাজ্ঞা জারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.