ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বুনো হাতির মৃত্যু - The News Lion

ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বুনো হাতির মৃত্যু

 


দি নিউজ লায়ণ;  ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বুনো হাতির মৃত্যুর ঘটনা ঘটল। তবে এবার এই হাতি মৃত্যুর কারন নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই হাতি মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। জানা গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া আলিপুরদুয়ার জেলার পানবাড়িতে এই হাতির মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার ওই এলাকায় চ‍্যাঞ্চল‍্য ছড়ায়। এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন ওই এলাকায়  হাতিটির মৃতদেহ দেখতে পান   স্হানীয়রা। 


জানা গিয়েছে বুধবার রাতে এক দল হাতি হানা দেয় পানবাড়ি এলাকায়। রাতেই স্হানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেন।কিন্তু অভিযোগ বনদফতর হাতি তাড়াতে আসেনি। বৃহস্পতিবার ভোরে  হাতির দলটি লোকালয় থেকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের দিকে রওনা দেয়।প্রথম অবস্থায় ছয় টি বুনো হাতি জঙ্গলে চলে যায়। দ্বিতীয় পর্যায়ে আরো চারটি হাতি জঙ্গলের দিকে রওনা দেয়।কিন্তু তিনটি হাতি চলে গেলেও একটি স্ত্রী হাতি পা পিছলে পড়ে  যায় এবং কিছুক্ষণের মধ‍্যে হাতিটি মৃত্যু হয়। স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন হাতিটিকে দেখে মনে হচ্ছে গর্ভবতী।সন্তান সম্ভবা থাকার দরুন ঠিক ভাবে চলা ফেরা করতে পারছিল না হাতিটি।


 ঘটনাস্থলে হাতিটির মৃত্যু হয়।খবর পেয়ে  বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের গদাধর রেঞ্জের বন কর্মীরা ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান।বুনো হাতিটির মৃত্যু কিভাবে হল তা তদন্ত করছে বনদফতর। বাজ পড়ে এই হাতির মৃত্যু হতে পারে বলে মনে করছে আরেকটি মহল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া বলেন, " ঠিক কি কারনে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। মৃত হাতির ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে আমরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছি।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.