শীতলকুচি গুলি কাণ্ড এবং ভাজপা নেতাদের বিবেচনা মূলক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন মমতা - The News Lion

শীতলকুচি গুলি কাণ্ড এবং ভাজপা নেতাদের বিবেচনা মূলক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন মমতা

 


দি নিউজ লায়ন;   পরিকল্পনা করে এতগুলো মানুষকে মেরে ফেলা হল। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর এদিকে বিজেপির নেতারা বলে চলেছেন, গুলি করে মারো, মারো। এরা কী পাগল!' কোচবিহারের শীতলকুচি গুলি কাণ্ড এবং তারপর ভাজপা নেতাদের বিবেচনা মূলক মন্তব্যের তীব্র সমালোচনা করে রানাঘাটের জনসভা থেকে পাল্টা আক্রমণ মমতার। নদীয়ার রানাঘাট থেকে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'বিজেপি ছদ্মবেশী ধর্ম নিয়ে রাজনীতি করে। 


আমরা তা করি না। আমাকে আঘাত করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু তা পারবে না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে চলে যেতে দেব না। অসুস্থ শরীরে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতেই হবে।' শীতলকুচি কাণ্ডের প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'ক্ষমতায় আসার পরই তো শীতলকুচির ঘটনা নিয়ে আমি তদন্ত করবই। দেখব, কে কোথায় মিটিং করেছে। ঠিক ব্যবস্থা নেব।' এরপরই অমিত শাহের নাম না করে তির্যক মন্তব্য করে মমতা বলেন, 'আমাকে রাজবংশী নিয়ে কথা বলছে।


 নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মারে। লজ্জা করে না। রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি কী করেছি।' উস্কানি মূলক মন্তব্যের জন্য, বিজেপিকে ব্যান করার দাবিও তুলেছেন মমতা। তিনি বলেন, 'যে দলের সভাপতি বলে, গুলি করে মারো, সেই দলকে এখনই ব্যান করা উচিৎ। আমি এখনও বিশ্বাস করি, গোটাটাই অমিত শাহের প্ল্যান। আর পুরোটাই প্রধানমন্ত্রী জানতেন। কারা সেদিন গুলি চালিয়েছিল, সেই পুরো তালিকা তাঁর কাছে আছে।'


 মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে এত কাঁচা ভাবলে হবে না। সব আমি তৈরি করে রেখেছি। ২ তারিখের পর সব বের করব তদন্ত করে। আমি ছেড়ে কথা বলার মানুষ নই।' তবে এতকিছুর পরও বিজেপি যেকোনো ভাবেই বাংলা দখল করতে পারবে না তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিজেপি গ্যাসবেলুন। ওরা হারবে, ওরা হেরে গেছে। তাই গুলি চালাচ্ছে। বাংলা উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার হবে না। বাংলা বাংলাই থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.