কবে থেকে গ্রাম বাংলায় নীল পুজোর চল শুরু হয়
দি নিউজ লায়ন; কাল নীল পুজো। লোকমুখে প্রচারিত পুরাকালে এক বামুন আর বামুনী ছিল। যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাঁদের সন্তান বেশিদিন বাঁচত না। এই নিয়ে একদিন মনের কষ্টে কাশীর গঙ্গা ঘাটের ওপর বসে দুজনে কাঁদছিলেন। এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে এসে তাঁদের জিজ্ঞাসা করেন, “তোরা কাঁদছিস কেন?”
তিনি তাদের কষ্ট শুনে তাদেরকে নীল ষষ্ঠী পালনের পরামর্শ ও নিয়ম বলে দেন। “সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন উপোষ করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল পানের আদেশ দেন তিনি। ঐ দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাঁদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মরে না।” এই পুজো করে নাকি সেই দম্পতির সন্তানও দীর্ঘজীবী হয়েছিল। সেই থেকেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় এই পুজো।

Post a Comment