পকেট ভরে মিথ্যা কথা নিয়ে আসছে, আর দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আচঁল ভরতি উন্নয়ন করছেন, অনুব্রত
দি নিউজ লায়ন; পকেট ভরে মিথ্যা কথা নিয়ে আসছে। আর দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আচঁল ভরতি উন্নয়ন করছেন। তৃনমূল কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেটাই পালন করেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছে। একটাও প্রতিশ্রুতি রাখে নি। ভারতবর্ষ কে শেষ করে দিলো। ভাতার বিধানসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের প্রার্থী মানগোবিন্দ অধিকারীর হয়ে নির্বাচনী সভা করতে এসে বিজেপির বিরুদ্ধে এই ভাবেই সুর চড়ালেন তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল। এদিন তিনি বক্তব্যের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, “নরেন্দ্র মোদী ভোট এলেই পকেট ভরতি মিথ্যা কথা নিয়ে আসে।
সোনার বাংলা তৈরি করবো বলছো আর গুজরাটে, আসাম, বিহারে, মধ্যপ্রদেশ সহ যেসব রাজ্যে তোমরা ক্ষমতায় আছো সেই রাজ্য সোনার রাজ্য হয় নি কেন? অসাম রাজ্যকে সোনার আসাম তৈরি করবো বলেছিলে। আর ওখানকার মানুষ খেতে পাচ্ছে না। পেট্টোল, ডিজেল, গ্যাস সহ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তুমি রেল, এল আইও সি, রেল প্লাটফর্ম, বিএসএনএল বিক্রি করে দিচ্ছো। আর বাংলায় মিথ্যা কথা বলতে আসছো। তুমি ভন্ড। এটা বাংলা।
এখানকার মানুষ বোকা নয়।“ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও দিদি ও দিদি বলা প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, আমি যদি ও নরেন ও নরেন বলি তাহলে কি মানুষ ভাল বলবে? কারণ ওনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এভাষায় কথা বলা যায় না। আর তুমি কি বলছো। লজ্জা লাগে না। এই ধরনের ভাষা বলছো। তোমার ভাষাজ্ঞান নেই। আসলে তুমি ভারতকে ভাল করে বোঝো নি।“ খেলা হবে প্রসঙ্গে বলতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন, খেলা হবে। একশোবার খেলা হবে। বিজেপি খেলতে জানে না। বিজেপি মাঠের বাইরে থাকবে। ওরা পায়ে বল নিতে জানে না। ওরা একটা জিনিস জানে, সেটা হলো দাঙ্গা করা।

Post a Comment