প্রথম ৪ দফাতেই বিজেপির সেঞ্চুরি, দিদির ইনিংস শেষ, বাংলায় ক্ষমতায় আসছে ভাজপা, মোদি
দি নিউজ লায়ন; প্রথম ৪ দফাতেই বিজেপির সেঞ্চুরি, বাংলায় ক্ষমতায় আসছে ভাজপা। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হচ্ছে। বর্ধমানের সভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি বলেন,বাংলায় ৪ রাউন্ড নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। সেঞ্চুরি হয়ে গিয়েছে। যারা খেলা করার ভাবনায় ছিলেন, তাদের সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে দিদির ইনিংস শেষ। সব খেলা শেষ। এখান থেকে কংগ্রেস গিয়েছিল আর ফেরেনি। বামেরাও ফিরবে না। দিদি আপনি গেলেও আর ফিরবেন না। অন্যান্য জনসভার মত এদিনে জনসভাতে বাঙালি মনীষীদের কথা বলে বাঙালি প্রীতি প্রমাণে মরিয়া চেষ্টা করেন মোদি। মোদি বলেন , বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী বোসের স্বাধীনতা সংগ্রামের ভূমিকে প্রণাম করছি।
মোদি অভিযোগ করেন, তপশিলি জাতি-উপজাতির লোকেদের গালিগালাজ করছেন দিদির লোকেরা। তাঁদের ভিখারি বলছেন। বাবা সাহেব আম্বেদকরের আত্মা কতটা কষ্ট পেয়েছেন! বাবা সাহেব আম্বেদকরের অপমান করেছে দিদির লোকেরা। কেউ ভাবতে পারেনি, বাংলার ভূমিতে এমনটা বলা হতে পারে! কোনও ব্যক্তি এমন ভাষা বলতে পারেন, এটা কল্পনাতীত। দিদি নিজেকে রয়েল বেঙ্গল টাইগার বলেন। তপশিলি জাতি-উপজাতির লোকেদের বিরুদ্ধে দিদির ইচ্ছা ছাড়া এটা কেউ পারেন না। দিদির মর্জি ছাড়া তৃণমূলের কোনও নেতা বলতে পারেন না। এখনও পর্যন্ত দিদি বিরোধ করেননি।
ক্ষমাও চাননি। এটাই নয়! দিদির সমর্থনকারী দলগুলিও দলিত অপমান নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটাও কথা বলেননি। দলিতদের অপমান করে আপনি ভালো করেননি দিদি। পাপ করেছেন আপনি। রাজা রামমোহন রায় জাতিপ্রথার বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন করেছিলেন। দেশকে দিশা দেখিয়েছিলেন। তাঁর বাংলায় দলিতদের এমন অপমান! হরিজন ঠাকুর জাতিপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন, তার বাংলায় দলিতদের এমন অপমান করেছেন! রামকৃষ্ণ পরমহংস সব জীবে ঈশ্বরকে দেখেছেন, তাঁর বাংলায় দলিতদের অপমান করেছেন। ঈশ্বরচন্দ্র, রানি রাসমনির বাংলায় দলিতদের অপমান করেছেন। দলিতদের অপমান করে ভুল করেছেন আপনি।

Post a Comment