হরিন মেরে ভোজ। গাদা বন্দুক সহ গ্রেফতার দুই চোরাশিকারি
দি নিউজ লায়ন; বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের হাতিপোতা রেঞ্জের জঙ্গলে হরিন মেরে মহাভোজের আয়োজন করার অভিযোগে দুই চোরাশিকারিকে গ্রেফতার করেছে বন দফতর ও এস এস বি 'র ৩৪ নম্বর ব্যাটেলিয়ন। গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। গ্রেফতার দুই জনের নাম বিনোদ ওরাও ও পুনিয়া ওরাও। বিনোদ শামুকতলার চুনিয়াঝোরা চাবাগানের বাসিন্দা।
পুনিয়া হাতিপোতা এলাকার বাসিন্দা। গতকাল রাতে হরিন মেরে মহাভোজের আয়োজন করেছিল দুষ্কৃতিরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গলে লুকিয়ে রাখা দুটো গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিনের মাংসও উদ্ধার করা হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ডি এফ ডি শ্রী হরিশ বলেন, " অভিযান এখনও চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত বলতে পারব।" উল্লেখ্য কয়েকদিন আগেই জলদাপাড়ায় চোরা শিকারিরা একটি গণ্ডার মেরে খড়্গ নিয়ে চম্পট দেয়। এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে হরিন মারার খবরে জঙ্গলে বন্য প্রানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Post a Comment