চির ঘুমের দেশে চলে গেলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন; না ফেরার দেশে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পত্নী দীপা চট্টোপাধ্যায়। স্বামীর শোকে ৬ মাসও গেল না, চলে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ও। বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে। জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে কাল রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র জায়া। অসুস্থতার কারণে ভরতি ছিলেন বিধাননগরের হাসপাতালে।
পরিবার সূত্রে খবর স্বামী সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর থেকেই বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা চট্টোপাধ্যায়। অবসাদ গ্রাস করেছিল। শূন্যতা বোধ করছিলেন। পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন ৪৫ বছর ধরে। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়ায় স্বামীর চলে যাওয়া। তিনি কোনওভাবেই স্বামীর চলে যাওয়া মেনে নিতে পারেননি।
Post a Comment