করোনা আক্রান্ত অক্ষয় কুমার
দি নিউজ লায়ন; এবার করোনা আক্রান্ত অক্ষয় কুমার। রবিবার সকালে অভিনেতা নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ফেসবুক ও টুইট বার্তায় অক্ষয় কুমার লেখেন, ‘এদিন সকালে আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শ নিচ্ছি, পাশাপাশি গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা সকলেই করোনা পরীক্ষা করিয়ে নেবেন’ এমনটাই আর্জি জানিয়েছেন অক্ষয় কুমার।
‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০ মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল। তাও আটকানো গেল না। তবে অক্ষয় এও জানিয়েছেন, তিনি দ্রুত কাজে ফিরবেন’।

Post a Comment