গোপন সূত্রে অভিযান চালিয়ে পিকআপে ভ্যানে থাকা আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাত দলকে গ্রেফতার করলো পুখুরিয়া থানার পুলিশ - The News Lion

গোপন সূত্রে অভিযান চালিয়ে পিকআপে ভ্যানে থাকা আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাত দলকে গ্রেফতার করলো পুখুরিয়া থানার পুলিশ

 


দি নিউজ লায়ন;   গোপন সূত্রে অভিযান চালিয়ে পিকআপে ভ্যানে থাকা আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাত দলকে গ্রেফতার করলো পুখুরিয়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকার রাজ্য সড়কের অভিযান চালিয়ে ওই ডাকাত দলটিখে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান,  তিন রাউন্ড কার্তুজ , গ্যাস কাটার মেশিন এবং লোহা কাটার আধুনিক কিছু যন্ত্রাংশ । এতেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বড় কোন শোরুম অথবা গোডাউনে ডাকাতি করার পরিকল্পনা নিয়েছিল ওই দুষ্কৃতীদের দলটি। কিন্তু ওই দলটির এই অপরাধমূলক পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুখুরিয়া থানার পুলিশ। সোমবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রশান্ত মন্ডল , সন্তোষ মন্ডল, ছোটন সাহা, বাবলু মন্ডল, উজ্জল মন্ডল এবং বুলেট মণ্ডল। এদের বাড়ি বৈষ্ণবনগর ,মোথাবাড়ি এবং কালিয়াচক থানা এলাকায়। এদিন গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে ওই ছয়জনের দুস্কৃতির দল চাচোলের কোন একটি শোরুম অথবা গোডাউনে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ পীরগঞ্জ এলাকার রাজ্য সড়কে ফাঁদ পাতে । এরপর পিকআপ ভ্যানটি এলাকায় আসতেই পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে । এরপরই অভিযুক্তদের কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং লোহার গ্রিল ও সাঁটার কাটার এই যন্ত্রাংশগুলি উদ্ধার করে। 


প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে , চাচোলের কোন একটি বড় গোডাউন অথবা শোরুমে ডাকাতি করার ছক কষেছিল ছয়জনের ওই দুষ্কৃতী দলটি। কিন্তু তাদের এই বেআইনি অপকর্মকে রুখে দেওয়া হয়েছে।


পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে যেসব যন্ত্রাংশ উদ্ধার হয়েছে, তা দেখে মনে করা হচ্ছে বড় ধরনের কোনো ডাকাতি করার পরিকল্পনা করেছিল অভিযুক্তেরা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় ওই পিকআপ ভ্যানটিও আটক করা হয়েছে । পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.