হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুরলীধরন
দি নিউজ লায়ন; আইপিএলে-এর মাঝে আচমকাই হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি হলেন মুরলীধরন। তিনি সানরাইজার্সের অন্যতম সাপোর্ট স্টাফ। চেন্নাইয়ের হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়েছে। সানরাইজার্স শিবির সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
জানা গিয়েছে, আইপিএলের জন্য চেন্নাই আসার আগেই তাঁর হার্টে ব্লক থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল মুরলীর। প্রাথমিকভাবে বলা হয়েছিল এখনই স্টেন্ট বসানোর দরকার নেই। তবে অসুস্থ বোধ করায় তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। একটি স্টেন্ট বসানোর পর মুরলী ভালোই আছেন। খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন বলে আশাবাদী সানরাইজার্স শিবির।

Post a Comment