করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ থেকেই ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধির ওপর নজরদারি চালাবে পুলিশ - The News Lion

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ থেকেই ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধির ওপর নজরদারি চালাবে পুলিশ

 


দি নিউজ লায়ন;   গোটা দেশেই করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  যাত্রীদের বাধ্যতামূলক যাবতীয় করোনা সংক্রান্ত বিধি মেনে চলার নির্দেশিকা জারি করাা হয়েছে রেলের তরফে। পরিস্থিতির ওপর করা নজর রাখতে আজ থেকেই বিশেষ অভিযানে নামছে রেল পুলিশ। বর্তমান পরিস্থিতিতে ট্রেন ও স্টেশন চত্বরের মতো জনবহুল জায়গায় করোনাবিধি যাতে সঠিকভাবে পালন হয়, সেই ব্যবস্থা নিচ্ছে রেল। 


রেল সূত্রে খবর, আজ থেকে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে অভিযানে নামছে রেল পুলিস। করোনার কথা মাথায় রেখে যাত্রীদের স্বাস্থ্যবিধির ওপর নজরদারি চালানো হবে। করোনাবিধি নিয়েও জারি করা হবে বিশেষ সতর্কতা। মুখে মাস্ক পরা না থাকলেই ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি মাস্কবিহীন যাত্রীদের মাস্ক বিতরণও করবে রেল পুলিশ। সেইসঙ্গে যেখানে-সেখানে থুতু ফেলার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রেলের তরফ থেকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.