তৃণমূল কর্মীকে না পেয়ে তার 13 বছরের নাবালক পুত্রকে বেধড়ক মারধরের অভিযোগে এলাকাবাসীর জাতীয় সড়ক অবরোধ
দি নিউজ লায়ন; এক তৃণমূল কর্মীর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাত্রি 2:30 নাগাদ শান্তিপুর ব্লকের বাগদিয়া দক্ষিণ দাস পাড়ার তৃণমূল কর্মী জয়দেব দাসের বাড়িতে স্থানীয় বেশকিছু বিজেপি দুষ্কৃতীরা চড়াও হয়। জয়দেব দাস কে না পেয়ে তার 13 বছর বয়সী ছেলে অভিজিৎ দাস কে বেধড়ক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় এর আগেও জয়দেব দাস তৃণমূল করাতে তাকে বারংবার হুমকি দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
গতকাল ওই এলাকায় একটি বাউল গানের অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের শেষে বেশকিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী জয়দেব দাসের বাড়িতে হামলা চালায়। তাকে না পেয়ে তার ছেলে বিশ্বজিৎ দাসকে বেধড়ক মারধর করে শনিবার তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেও তার শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দোষীদের শাস্তির দাবিতে শান্তিপুর বাগদিয়া মোড়ে প্রায় কুড়ি মিনিট 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীরা। তারা জানান শিশুটিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি তবে তা করা হবে বলে জানা গিয়েছে ।

Post a Comment