বাসে যাত্রী নেই,গড়বেতায় বাস চলাচল বন্ধের ভাবনা বাস মালিকদের
দি নিউজ লায়ন; করোনা পরিস্থিতির জন্য বাসে যাত্রীদের ভিড় নেই। বাস কর্মীদের বেতন দিতে হিমশিম অবস্থা বাস মালিকদের ।খরচের বহর সামলাতে বাস চালানো সাময়িক বন্ধ রাখার কথা ভাবছেন গড়বেতার বাস মালিকরা ।আগে গড়বেতা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে প্রায় ৯০ টি বাস বিভিন্ন রুটে চলাচল করত। গতবছর করোনা পরিস্থিতির জন্য লকডাউন চালু হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল বাস চলাচল। পরে পরিবহন দপ্তরে নির্দেশে রাজ্য জুড়ে লোকাল বাস চলতে শুরু করে ।প্রথমদিকে বাসে ভিড় না হলে ও পরবর্তীকালে পুরনো ছন্দে ফিরে বাস পরিষেবা ।যাত্রীদের ভিড় হয়,যার ফলে লাভের মুখ দেখেন বাস মালিকরা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে আরম্ভ করেছে।
ইতিমধ্যে কমতে শুরু করেছে যাত্রীসংখ্যা। গড়বেতা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেল আন্তঃজেলা বাসগুলিতে যাত্রী কিছুটা হলেও লোকাল বাস গুলি চলছে হাতেগোনা যাত্রী নিয়ে। গড়বেতা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক অজিত মান্না বলেন বাসে যাত্রী নেই। লোকাল বাসের অবস্থা খুব খারাপ ।করোনা বাড়তে থাকায় ঝুকি না নিয়েই মানুষ বাসে না উঠে বাইকে করে যাতায়াত করছেন বেশিরভাগ যাত্রী।
লোকাল দূরপাল্লা মিলিয়ে এখন বাস চলছে প্রায় ৭০ টি। ডিজেলের দাম ঊর্ধ্বমুখী তাছাড়া এই অবস্থায় যাত্রী সংখ্যা কম হওয়ায় বাসের কর্মীদের বেতন দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খরচ কমাতে বাস চালানো সাময়িক বন্ধ রাখার কথাও ভাবছেন অনেকে। আমলাসুলি মেদিনীপুর, হুমগড় তারকেশ্বর এত মতো বাসরুটে যাত্রীদের ভিড় দিন দিন কমছে। যাত্রী কম হওয়ায় ইতিমধ্যে বর্ধমান,তমলুক , বাঁকুড়া রুটের কয়েকটি বাস বন্ধ করে দিয়েছে মালিকেরা। এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে আরও কিছু রুটের বাস বন্ধ হয়ে যাবে বলে অনুমান করছে বাস মালিক সংগঠন।

Post a Comment