অমিতাশাহের কথায় বিশ্বাস করবেন না। উনি মিথ্যেবাদী। উনি শিলিগুড়িতে এসে এক কথা বলেন দার্জিলিংয়ে গিয়ে আরেক কথা বলেন, মমতা
দি নিউজ লায়নঃ অমিতাশাহের কথায় বিশ্বাস করবেন না। উনি মিথ্যেবাদী। উনি শিলিগুড়িতে এসে এক কথা বলেন দার্জিলিংয়ে গিয়ে আরেক কথা বলেন। এনারসি হবে আর দার্জিলিংয়ে গিয়ে বলেন এনআরসি হবে না- মোদি-অমিত শাহকে একহাত করে পঞ্চম দফার শেষ নির্বাচনী প্রচারে কোনঠাসা করলেন তনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই নির্বাচনী প্রচার নয় ফের দৃঢ় কন্ঠে বাংলায় এনআরসি হবে না ঘোষণা করলেন জননেত্রী। বুধবার জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এসে ডাবগ্রাম ফুলবাড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কেন্দ্রে ঠিক এভাবেই বিজেপির মিথ্যে মন্তব্য থেকে নির্যাতন, গ্যাস পেট্রোল ডিজেলের দাম কেন্দ্রকে একের পর এক বার করলেন জননেত্রী।
তিনি বলেন অমিত শাহ মিথ্যে কথা বলে। শিলিগুড়িতে বলছে এনারসি হবে,আর দার্জিলিঙে গিয়ে বলছে আমি তো বলিনি এনাআরসি হবে। এদিকে আইন করে রেখেছে। অমিত শাহকে তুলোধনা করে নেত্রী বলেন আপনিতো মানুষ বিরোধী,গরীব বিরোধী, এন্টি পিপল এন্টি পুওর। বাংলার নেত্রী এদিন জানান কোন উদ্বাস্তু উচ্ছেদ হবে না। এমনকি রেলের জায়গা তো যারা বসে আছে তাদের আমরা উচ্ছেদ করতে দেবো না। তিনি জানান রাজ্যের সরকার সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছে। তারসঙ্গে এদিন উদ্বাস্তুদের জমির অধিকার নিয়ে আশ্বস্ত করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ইতিমধ্যে পাট্টা দেওয়া শুরু হয়েছে, যারা পাননি তারা আস্তে আস্তে পেয়ে যাবেন। চা বাগান থেকে উদ্বাস্তু বসবাসকারী মানুষের কাছে নেত্রীর আবেদন আপনাদের চিন্তা নেই। তবে আপনারা তৃণমূলকে ভোট না দিয়ে বারবার বিজেপিকে ভোট দেন তাহলে মনে রাখতে হবে ওরা আপনাদের সুরক্ষিত রাখবে না।
ওরা সবাইকে বের করে দেয়। এনারসি ও এনপিআর প্রসঙ্গে এদিন পঞ্চম দফা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের দাঁড়িয়েও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন মনে রাখবেন বাংলায় এনারসি হবে না। বাংলায় কিছুতেই এনআরসি এনপিআর করতে দেবো না। আসামে তিনদিন আগে ভোট হয়েছে দেখুন মঙ্গলবার থেকে ডিটেশন ক্যাম্পে পাঠানো শুরু হয়ে গিয়েছে।বাঙ্গালী, হিন্দিভাষী সবাইকে বের করে দিচ্ছে। নেত্রী বলেন মনে রাখবেন এবার গুলি চালানোর বিরুদ্ধে ভোট দেবেন। যারা বলছে গোলি চলাও তাদের ভোট দেবেন না। তিনি শীতলকুচি সন্তানসম্ভবা মহিলার ও নিহদের শিশুদের কথা তুলে বলেন রাজনীতি যারা করে তারা গুন্ডামি করবে কেন। যারা ভাবছে রাজনীতি করে খাবে সেরকম দু একটা গর্দার চলে গেছে তাতে আমরা বেঁচে গিয়েছি আবার স্বপ্ন দেখছে নির্বাচন জিতে আরও খাওয়া দাওয়া চালাবে শুভেন্দু রাজীবের নাম না করে তিনি বলেন ওসব সেগুড়ে বালি! তিনি বলেন বিজেপি সরকারের এনারসিও লজ্জা-গুলি করে খুন করাও লজ্জা।
বাংলার নেত্রী তীব্র কটাক্ষ ছুড়ে প্রত্যয়ী কন্ঠে বলেন মোদি বাবু এসে বলছে সেঞ্চুরি করে নিয়েছি। নেত্রী বলেন আগে ওঁরা ২৯৪তে ৭০ক্রস করুক। তারপরে বড় বড় কথা বলবে। নির্বাচনের দিন ভাষনে মিথ্যে কথা বলছে!ও ছাই করেছে বিজেপি। গ্যাসের দাম নিয়ে এদিন তিনি মোদিকে আক্রমন করে বলেন ১০০০ টাকা গ্যাসের দাম তুমি ভাগো। জননেত্রী বিজেপির চক্রান্তের রাজনীতিতে ভোটার তালিকা থেকে নাম বাতিলের ষড়যন্ত্র তুলে বলেন সকলে ভোটটা সময়মতো দেবেন। দরকার হলে পান্তা ভাত খেয়ে হলেও ভোটটা দিন। এমন ভাবে খেলুন বিজেপিকে মাঠ থেকে বের করে দিন। ১৭তারিখ তৃণমূলকে ভোট দিন আর বিজেপিকে গোলপোস্টের বাইরে বের করে দিন। নেত্রী বিজেপির ষড়যন্ত্রের উদাহরণ তুলে বলেন দেখলেন বুথের যন্ত্র খারাপ চলে এলেন, পরে কিন্তু ওরা ভোটার তালিকা থেকে আপনার নামটা ডিলিট করে মুছে দেবে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তৃনমূল প্রার্থী গৌতম দেবের প্রশংসা করে নেত্রী বলেন গৌতম কাজের ছেলে। ও আমার দীর্ঘদিনের সঙ্গী। একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। বাংলা বাঁচানোর স্বার্থে ভোটটা দিন। নইলে বিজেপি কোনোদিন বেঁচে দিয়ে চলে যাবে। এদিন কোভিড নিয়েও কেন্দ্রের ব্যর্থ ভূমিকাকে একহাত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বলছি কোভিডের ইনজেকশন দাও, আমরা টাকা দেবো। তুমি শুধু আমাদের ইঞ্জেকশনটা দাও অথচ দিচ্ছে না। আমি কিছুটা জোগাড় করতে পেরেছি,বৃহস্পতিবার থেকে তা দিয়ে দেবো। তিনি কেন্দ্রের ব্যর্থতা ধরিয়ে বলেন একবছর সময় পেয়েছে নরেন্দ্র মোদি কিচ্ছু করলো না। করোনার সময় একবার আসেনি। আবার বাইরে থেকে লোক নিয়ে এসে কোভিড বাড়িয়ে দিয়ে এখন পালিয়ে যাচ্ছে।তারপর আমাদের পরিস্থিতির সম্মুখীন করতে হবে। দীর্ঘ এগারো বছরে মুখ্যমন্ত্রী আসনে থেকে করোনা সংক্রমন থেকে দুর্যোগের পরিস্থিতিতে যেকোনো দায়িত্ব সামলেছেন বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় থেকেই এদিন মানুষকে সচেতনতার বার্তা দিয়ে বলেন আপনারা মাস্কটা পড়ুন। নিয়মবিধি মেনে চলুন।আমিও মাস্ক পড়ি। কথা বলছি তাই খুলেছি।

Post a Comment