দেড় বছরের শিশু সন্তান সহ এক তৃণমূল নেতাকে গুলি
দি নিউজ লায়নঃ দেড় বছরের শিশু সন্তান সহ এক তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠল পুরুলিয়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার নামশোল গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নামশোলের বাড়ির বাইরে তাঁর দেড় বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল বলরামপুর থানার নামশোল গ্রামের বাসিন্দা সুভাষ দাস।
সেই সময় ধানবাদ -জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি মোটরবাইকে ২জন এসে গুলি ছোড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনায় জখম হন সুভাষ বাবু। গুলি লাগে সুভাষবাবুর দেড় বছরের ছেলেরও। সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে প্রথমে বলরামপুরের বাঁশগড় স্বাস্থ কেন্দ্র ও পরে ঝাড়খণ্ডের বোকারোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে,২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই বলরামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই বলরামপুর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির দায়িত্ব পান।
তবে এই ঘটনার সাথে কোন রাজনৈতিক যোগসাজশ নেই বলেই জানিয়েছেন জেলা পুলিশ। জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালী বলেন ,'"সুভাষ বাবু দলের জেলা কমিটির সদস্য। কিন্তু বিগত বেশ কিছুধন ধরে তিনি পার্টিতে তেমন ভাবে সক্রিয় নন। পারিবারিক বিবাদের যেরে এই ঘটনা।এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেয়।

Post a Comment