মেদিনীপুরের উড়ান পিপলস্ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির - The News Lion

মেদিনীপুরের উড়ান পিপলস্ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

 


দি নিউজ লায়ন;  তিনমাসের ব্যবধানে করোনা আবহের মধ্যে দ্বিতীয় বার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উড়ান পিপলস্ ফাউন্ডেশন উদ্যোগে।  নির্বাচনের মরসুমে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো মেদিনীপুরের একঝাঁক উদ্যমী তরুণ-তরণীকে নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান পিপলস্ ফাউন্ডেশন। রবিবার সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের শরৎপল্লীতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হলো একটি  স্বেচ্ছায় রক্তদান শিবির। 


কেশপুর ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ৬ জন  মহিলা সহ মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুমিত মুখার্জি, সভাপতি সম্রাট ঘোষ, সহ-সম্পাদক অর্পণ মুখার্জি,কোষাধ্যক্ষ কল্যাণ রজক সহ অন্যান্যরা।এদিনের  শিবিরে সংস্থার শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শরৎপল্লী নাগরিক কমিটির সম্পাদক রাজু ঘোষ,মর্নি হিরোজের সভাপতি অনির্বান ঘোষ সহ অন্যান্যরা।এদিন রক্তসংগ্রহ করেন ঘাটাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।  উল্লেখ্য এর আগে এই করোনা আবহের মাঝেই গত ১৭ ই জানুয়ারি সংগঠনের উদ্যোগে আরো একটি রক্তদান শিবির মেদিনীপুর কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.