সীমান্তে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার অস্ত্র কারবারি - The News Lion

সীমান্তে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার অস্ত্র কারবারি

 


দি নিউজ লায়নঃ  ভারত বাংলা সীমান্তের রাণীনগরে এলাকা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ অস্ত্র কারবারি কে গ্রেপ্তারের ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানিনগর এলাকায়। তার কাছে থেকে দু’টি ইম্প্রভাইজড সেভেন এমএম , একটি ওয়ান শটার পিস্তল ও কয়েক রাউন্ড কার্তুজ  উদ্ধার হয়েছে। ধৃত ওই অস্ত্র কারবারি নাম জাহাঙ্গীর শেখ। 


পুলিস জানিয়েছে, তারা সূত্র মারফত খবর পেয়ে কাতলামারী এলাকার জাহাঙ্গীর শেখের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সে পিস্তল ও গুলি কাউকে সরবরাহ করার অপেক্ষায় ছিল। তার আগেই সেগুলি উদ্ধার করা হয়েছে। পিস্তলগুলি মুঙ্গেরের তৈরি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.