বিদ্যুতের তারের ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাড়ি ভস্মীভূত
দি নিউজ লায়ন; বিদ্যুতের তার থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্তত পরপর ১৮টি বাড়ি ভস্মীভূত হয়ে গেল । বিপুল টাকা আর্থিক ক্ষয়ক্ষতির ঘটে এই অগ্নিকাণ্ডের। এদিন লালবাগ মহাকুমার অন্তর্গত সুন্দর পুর গ্রাম পঞ্চায়েতের ললিতাকুড়ি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পরিস্থিতি লক্ষ করে স্থানীয় বাসিন্দারা হ্যান্ড পাম্প দিয়ে জল সেচ করে আগুন আওতায় নিয়ে আসে । এদিকে খবর দেওয়ার পরেও ঘটনাস্থলে যথা সময়ে দমকল বাহিনী না পৌঁছালে ওই বাহিনীর কর্মীদের ঘিরে ক্ষোভ দেখান আগুন বিধ্বস্ত এলাকার বাসিন্দারা ।
তবে তড়িগড়ি স্থানীয় থানার ওসি দীপক হালদার পুলিশ বাহিনী নিয়ে উদ্ধার কারযে হাত লাগান ।অন্যদিকে কি ভাবে ওই আগুন লাগল তা খতিয়ে দেখেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , ললিতা কুড়ি এলাকায় গৃহস্তের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে ।পুলিশের প্রাথমিক অনুমান দমকা হাওয়ার দাপটে বিদ্যুতের দুটি তার স্পার্ক করে আগুনের ফুলকি গিয়ে পড়ে ছাদের উপর রাখা ফসলের শুকনো অংশে । এদিকে হাওয়া চলতে থাকাই দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে । পুড়ে যাওয়া বাড়ির মালিকরা প্রত্যেকেই কৃষি জীবি ।
ফলে বাড়িতে মজুত করে রাখা খাদ্য শস্য তো বটেই বাকি অন্যান্য সকল জিনিস,সবই গ্রাস করেছে ওই আগুন।পুড়ে যাওয়া বাড়ির মালিক সৌভাগ্য দাস , শ্রীমন্ত দাস ,বাপ্পা দাস রা বলেন , “ প্রত্যেকের বাড়িতেই কম বেশি নগদ টাকা ছিল ,সেই সঙ্গে জমির ফসল সব পূড়ে গিয়েছে ।পরনে পরবার কাপড় টুকু অবশিষ্ট নেই । ফের কি করে ঘুরে দাঁড়াব এখন সেটাই চিন্তার ।” ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে জান স্থানীয় তৃণমূল প্রার্থী ইদ্রিস আলী । তিনি বলেন , “ যে ভাবে আগুন ছড়িয়ে পড়েছিল তাতে বুদ্ধি করে পাম্প না চালালে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত ।”

Post a Comment