দুর্বলদের এজেন্ট করবেন না - মমতা - The News Lion

দুর্বলদের এজেন্ট করবেন না - মমতা

 


দি নিউজ লায়ন;   ভোট কেন্দ্রে যে সমস্ত এজেন্টরা নিজেদের দুর্বল ভাবে তাদের এজেন্ট করবেন না। সেই জায়গায় কন্যাশ্রী মেয়েদের বঙ্গজননীর মেয়েদের এজেন্ট করে দিন। রবিবার হাওড়ার বাকসীহাট ফুটবল মাঠে আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে আয়োজিত এক জনসভায় এই কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন তিনি বলেন বাংলা কে গুজরাটিরা দখল করতে চায়। বিহারী গুন্ডাদের দিয়ে, উত্তরপ্রদেশের বহিরাগতদের দিয়ে বিজেপি  বাংলা দখল করতে চায়। যদিও তাদের স্বপ্ন পূরণ হবেনা। আমরা গুজরাটকে বাংলা চালাতে দেবনা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নরেন্দ্র মোদি যেরকম মিথ্যা কথা বলে অমিত শাহ সেইরকম কুৎসা করে। গুজরাটের দুই শাগরেদ সিন্ডিকেট ১ ও সিন্ডিকেট ২ তৈরি করেছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে কটাক্ষ করে বলেন তারা পুলিশ নিয়ে লুকোচুরি খেলছে। পুলিশ অফিসার পরিবর্তন করছে। নিজেদের পছন্দমতো পকেটের অফিসার আনছে যাতে ভোট লুট করতে পারে। আপনারা সজাগ থাকুন নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ বাড়িতে তল্লাশি করতে যাবে ভয় দেখাতে যাবে যেটা আমি নন্দীগ্রামে দেখেছি। আপনারা সতর্ক থাকুন ২৪ ঘণ্টা আগে দিল্লির পুলিশ ভয় দেখাতে আসলে শাখ বাজান। সবাইকে সজাগ করুন। ওরা যদি ভালো ব্যবহার করে তাহলে চা বিস্কুট খাওয়ান। আর যদি সেটা না করে তাহলে হাতা খুন্তি দিয়ে আদর করুন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিন দরকার পড়লে একদিন পান্তা মুড়ি বাতাসা খাবেন তবুও বিজেপিকে ভোট দেবেন না।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মনে রাখবেন হাওড়ায় নবান্ন। হাওড়ার মানুষ তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা। আর সেই কারণেই বিজেপিকে এই মাটি থেকে খালি করতে হবে। এদিন তিনি বলেন আমার একটা পা ভাঙলো আমি মা বোনেদের পা দিয়ে খেলছি। আমি বাঘের বাচ্চার মতো লড়াই করি। আমি মানুষের পাহারাদার। তিনি বলেন একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে। ওর জামানত জব্দ করে দিন। এদিনের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি প্রতিবছর আমতায় একটা করে সভা করি। আমতা আমার খুব পরিচিত জায়গা। আমার মনের জোর আছে যেখানেই দাঁড়াবো সেখানেই জিতব। তবে আমার একা জিতে কোন লাভ নেই। সকলকে জেতাতে হবে। এদিন তিনি বলেন কুলিয়া ব্রিজ করার জন্য ২২.৫৩ কোটি টাকা দেওয়া হয়েছে খুব শীঘ্র কাজ শুরু হবে। ৫৪ কোটি টাকা ব্যয় আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে লোয়ার দামোদর বেশিন প্রজেক্ট তৈরি করা হয়েছে। উলুবেড়িয়ায় মেডিকেল কলেজ হচ্ছে। এদিন মমতা বলেন আগে হাসপাতালে ৬৫ শতাংশ শিশু জন্ম নিলেও আমরা ক্ষমতায় আসার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ শতাংশে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা সারাজীবন মানুষকে বিনা পয়সায় বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব।


এদিনের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের পার্থী সুকান্ত পাল, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রর প্রার্থী পুলক রায়, বাগনান কেন্দ্রের প্রার্থী অরুণাভ সেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.