আরামবাগ মহকুমা বাসীকে বন্যার হাত থেকে রক্ষা করবো, মমতা
দি নিউজ লায়ন; হুগলি জেলার যে কয়েকটি এলাকায় তৃতীয় পর্বে আগামী ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার ছিল তার প্রচারের শেষ দিন। তাই রবিবার নির্বাচনী প্রচারের শেষ দিন এসে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার হুগলি জেলার পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে পুরশুড়া চিলাডাঙ্গী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
প্রচন্ড গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ ওই সমাবেশে সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন একসময় আরামবাগ ,গোঘাট, খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায় খুন সন্ত্রাস চলতো। বহু মানুষ সিপিএমের হাতে খুন হয়েছিল। সে দিনের কথা আজও মানুষ ভুলে যায়নি। কিন্তু রাজ্যে পরিবর্তনের পর আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট এলাকায় খুন সন্ত্রাসের রাজত্ব বন্ধ হয়েছে। মানুষ শান্তিতে রয়েছেন। উন্নয়নের কাজ এগিয়ে চলছে। বিজেপি মিথ্যাবাদী রাজনৈতিক দল।
দাঙ্গা কুৎসা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। একসময় যারা সিপিএমের হার্মাদ ছিল বর্তমানে তারা গেরুয়া জার্সি গায়ে পরে বড় বিজেপি নেতা হয়ে গিয়েছে। পরিবর্তন স্লোগানটা আমার। হার্মাদ রা বিজেপিতে যোগদান করে বলছে পরিবর্তন চাই । তিনি জনসভায় উপস্থিত সকলকে বলেন কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতিটি গরিব মানুষের একাউন্টে পনের লক্ষ টাকা দেবে। কিন্তু কারো একাউন্টে কি এক টাকাও দিয়েছ,দেয়নি। শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ওরা কিছু দিতে জানেনা। দাঙ্গাবাজ অসভ্য-বর্বর বিজেপি দল বাংলায় দাঙ্গা সৃষ্টি করার চক্রান্ত শুরু করছে।
কিন্তু ওদের চক্রান্ত সফল হবে না। রাজ্যে ক্ষমতায় আসার পর আমরা যেটুকু পেরেছি তা করেছি ,মানুষ এর পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা কন্যাশ্রী চালু করেছি, রূপশ্রী চালু করেছি ,স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি, খাদ্য সাথী প্রকল্প চালু করেছি,বিনামূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনে যদি রাজ্যে ক্ষমতায় আসি আমরা প্রতিটি মানুষের বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছে দেব এবং কর্মসংস্থান দ্বিগুণ করা হবে। বেকার সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা গুজরাট, আসাম, উত্তরপ্রদেশকে সোনার তৈরি করতে পারেনি। যেখানে মানুষের হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। যেখানে প্রতিদিন খুন ধর্ষণের ঘটনা অব্যাহত থাকে। সেই বিজেপি বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়বে ।
কারণ আগে তো উচিত ওদের আসাম গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে কে সোনার হিসেবে গড়ে তোলা, তা না করে বাংলাতে সোনার বাংলা গড়ে তুলবে একটা মানুষ বিশ্বাস করবে না ।গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে যা নিয়ে ওদের কোনো চিন্তা নেই। যার ফলে মূল্য বৃদ্ধি হচ্ছে ,জিনিস পত্রের দাম বাড়ছে। এদের বিশ্বাস করার থেকে গলায় দড়ি দিয়ে দেওয়া ভালো। বহু কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে ।আগে পঞ্চাশটা আসনে জিতে দেখাক তারপরে তো সরকার গড়বে। নির্বাচনে কোন নিয়ম মানা হচ্ছে না। নির্বাচনে ভোট না দিতে পারে সেটাই চায় বিজেপি।আপনারা কেউ ভোট নষ্ট করবেন না,সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে আসবেন। প্রতিদিন পুলিশ অফিসারদের বদল করা হচ্ছে। যতই বিজেপির মদতে পুলিশ অফিসার বদল করো তাতে কোন লাভ হবে না। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। গুজরাটের গুন্ডারা বাংলা শাসন করবে তা কোনদিনই বাংলার মানুষ মেনে নেবে না। তাই গুজরাটের গুন্ডাদের বাংলা শাসন করার কোন অধিকার নেই। তিনি তাঁর ভাষণে বলেন আরামবাগ মাস্টারপ্ল্যান তৈরি করে বন্যা নিয়ন্ত্রণ করা হবে। যার ফলে আরামবাগ খানাকুল গোঘাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবে ।বন্যা নিয়ন্ত্রণ করা আমাদের কাজ। সেই কাজ আমরা করব। কারণ বন্যার সময় এই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। ঝাড়খণ্ডের সহ অন্যান্য রাজ্যের জল এসে বাংলার নদীতে পড়ে সেই জলে এই এলাকায় বন্যা সৃষ্টি হয়। সেইজন্য বন্যা নিয়ন্ত্রণ করা জরুরি ।তাই আরামবাগ মাস্টারপ্ল্যান কার্যকর করে এই এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করা হবে। তিনি বলেন আগামী ৬ ই এপ্রিল জোড়া ফুলে দিলীপ যাদব সহ বিভিন্ন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এর প্রার্থী কে ভোট দিয়ে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো।

Post a Comment