ভাজপা ক্ষমতায় এলেই মেয়েদের স্কুলে নজরদারি বাইরে থাকবে আন্টি রোমিও স্কোয়ার্ড, বেচাল দেখলেই ব্যবস্থা
দি নিউজ লায়ন; বাংলায় ভাজপা ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের সামনে অ্যান্টি রোমিও স্কোয়ার্ড বসানো হবে। হুগলির চাঁপদানির জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এদিন তিনি বলেন, বাংলায় মেয়েদের স্কুলের সামনে শুনতে পাই বদ ছেলেছোকরারা ভিড় করে। নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করে। আমি বলছি, বাংলায় ভাজপা ক্ষমতায় এলে এদের সিদে করে দেব। প্রতিটি মেয়েদের স্কুলের সামনে অ্যান্টি রোমিও স্কোয়ার্ড বসানো হবে। বেচাল দেখলেই সবক শেখানো হবে।
কোনরকম উৎপাত বরদাস্ত করা হবে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। জেলা তৃণমূলের বক্তব্য, গো বলয়ের সংস্কৃতি বাংলায় ঢোকাতে চাইছে বিজেপি। বিজেপির একজন জেলা সভাপতি বলছেন ক্ষমতায় এলে এনকাউন্টার করবেন আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন অ্যান্টি রোমিও স্কোয়ার্ড তৈরি করে নীতি পুলিশগিরি করবেন। ছেলেমেয়েরা প্রেম করলে তাদের পেটাবেন। এটা ওদের সংস্কৃতি। বাংলার সংস্কৃতি নয়। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের দিকে তাকান।
সেখানে উন্নাও হাথরসে কিভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেদিকে নজর দিন। বস্তুত সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেতে হুগলির বিভিন্ন জায়গায় বজরং দলের নাম করে প্রেমিক যুগলদের সতর্ক করে দেয়া হয়েছিল। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল হাত ধরাধরি করে গঙ্গার ঘাট বা অন্যত্র যদি কোন যুগলকে দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বস্তুত সেই একই সুরে দিন শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়।

Post a Comment