রেল স্টেশনে মাস্ক না পড়লে জরিমানা, ঘোষণা শুনেই সতর্ক রেল যাত্রীরা - The News Lion

রেল স্টেশনে মাস্ক না পড়লে জরিমানা, ঘোষণা শুনেই সতর্ক রেল যাত্রীরা

 


দি নিউজ লায়ন;  রেল স্টেশনে মাস্ক না পড়লে জরিমানা, ঘোষণা শুনেই সতর্ক রেল যাত্রীরা। বুধবার শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর রেল স্টেশনে।  আচমকাই মাইকে ঘোষণা করা হলো করোনা পরিস্থিতিতে স্টেশনে ঢুকতে গেলে এবং ট্রেনে যাত্রা করতে হলে যাত্রীদের মাস্ক পড়তেই হবে। মাস্ক ছাড়া কেউ রেল স্টেশনে ঢুকলে এবং ট্রেনে উঠলে তাঁকে জরিমানা দিতে হবে ৫০০ টাকা। আর এই ঘোষনা শোনার পরেই রেল যাত্রীদের মধ্যে মাস্ক পড়ার হুড়োহুড়ি পড়ে গেল। অনেকেই মাস্ক না পরেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা বসে ছিলেন।


 তাঁরা সঙ্গে সঙ্গে হাতের মাস্ক মুখে পড়ে নিলেন। আবার কেউ কেউ পকেট থেকেও মাস্ক বের করে মুখে পড়ে নেন। তবে অধিকাংশ রেল যাত্রীই এখন  করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ট্রেনে মাস্ক পড়েই যাতায়াত করছেন বলে দাবি করেন সোনারপুরের এক টিকিট পরীক্ষক। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে।  মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছে প্রশাসন। ঘরের বাইরে বের হলেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। রেলের তরফেও ওই একই উদ্যোগ নেওয়া হয়েছে।


 রেল স্টেশনে যাত্রীদের সচেতন করতে  শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন রেল স্টেশনে রেলের তরফে সচেতনতা মূলক প্রচার চলছে। তার অঙ্গ হিসাবে বুধবার এই ঘোষনা করা হয় সোনারপুর রেল স্টেশনে। তারপরেই অসচেতন রেল যাত্রীদের মধ্যে মাস্ক পড়ার সচেতনতা দেখা যায়। রেল যাত্রীরা বলেন, জি আর পি এবং রেলের টিকিট পরীক্ষকরা রেল যাত্রীদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে। কিছু অল্প বয়সীদের মধ্যে বাহাদুরি দেখানোর প্রবনতা রয়েছে। কেউ কেউ আবার  বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না। এমন অবস্থায় রেল পুলিশ ও রেল প্রশাসনের তরফে আরোও কঠোর হওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.