বুথ ফেরৎ সমীক্ষা, তৃণমূলের পাল্লা ভারী কেন? কি বলছে এক্সিট পোল বিশেষজ্ঞরা
দি নউজ লায়ন; পশ্চিমবঙ্গের একাধিক বুথ ফেরৎ সমীক্ষায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, বাংলায় তৃতীয় বারের মতো ক্ষ্মতায় আসতে চলেছে তৃণমূল! তবে দিলীপ ঘোষের দাবি 'এক্সিট পোল' আর 'এক্স্যাট পোল' এর মধ্যে বহু তফাৎ রয়েছে। তবে এখন প্রশ্ন কেন বুথ ফেরৎ সমীক্ষা তৃণমূলের পাল্লা ভারী। এই প্রসঙ্গে মমতার পক্ষে এবারের ভোটের বেশ কয়েকটি ফ্যাক্টর যেতে পারে বলে মনে করছেন এক্সিট পোল বিশেষজ্ঞরা। এবারে বাংলার ভোট মূলত মেরুকরণের ওপর ভিত্তি করে হয়েছে। সেই জমিতে দুর্নীতি বনাম উন্নয়নের ইস্যুতে মমতা বন্দ্যোধ্যায় বনাম দিলীপ ঘোষদের সংঘাত চরমে উঠেছে।
এই জায়গা থেকে 'বহিরাগত' ইস্যুকে ভোটের প্রথমের দিকে তুলে ধরে , ভোটের শেষের দিকে সেই ' বহিরাগতরাই করোনা ছড়াচ্ছে' ইস্যুত ঝড় তোলে তৃণমূল। এছাড়াও বেশ কয়েকটি ফ্যাক্টর মমতার পক্ষে সামিল হচ্ছে বলে দাবি বহু বিশ্লেষকের। মেরুকরণ ও অ্য়াডভান্টেজ মূলত, মেরুকরণের ভোটে বিজেপি হিন্দুত্ব তাসে ভোট পারদ চড়িয়েছে বাংলায়। সেখানে মমতার আপামর বাংলার জনগণের প্রতি বার্তা খানিকটা অ্যাডভান্টেজ তৃণমূলকে দিয়েছে।
এছাড়াও শীতলকুচি কাণ্ড থেকে করোনাকালে ভোট গ্রহণ নিয়ে মমতার সরব হওয়া, এই সমস্ত ফ্যাক্টরে তৃণমূল শিবির ভোট যুদ্ধ মাত করতে পারে বলে দাবি একাধিক জনের। এছাড়াও বাঙালিয়ানার সংস্কৃতি থেকে মতা সরকারের স্বাস্থ্যসাথী স্কিম ও একাধিক রাজ্যসরকারী প্রকল্প ভোটে বড়সড় প্রভাব বিস্তার করছে বলে মনে করা হচ্ছে।এছাড়াও ভোটের মুখে মমতা শিবির ছেড়ে বহু নেতার বিজেপি যোগ , দিদির দিকে আবেগের ইস্যুতে একটি ফ্যাক্টর হিসাবে কাজ করলেও করতে পারে বলেও বহু বিশেষজ্ঞের ধারণা।

Post a Comment