মুখ্যমন্ত্রীর জনসভায় তিনবার বন্ধ হলো মাইক
দি নিউজ লায়ন; "ধন্যবাদ মাইক ম্যান, আমার সভা শেষ, অসহযোগিতার জন্য ধন্যবাদ"। শীতলকুচিতে মুখ্যমন্ত্রীর জনসভা চলছিল, সামনে 15 থেকে 20 হাজার মানুষ। বক্তব্য রাখছেন মমতা। এর মাঝেই ঘটলো বিপত্তি। হঠাৎ করে বন্ধ হয়ে গেল মাইক। একবার দু'বার নয় পরপর তিনবার। এর পিছনে রয়েছে অন্য রাজনীতির গন্ধ বলে আক্রমণ মমতার। তিনি এও বলেন, সভা শেষ হলে বিষয়টি স্থানীয় নেতৃত্ব যেন দেখে নেন। কোচবিহারে পরপর দুটি জনসভায় বক্তব্য রাখেন মমতা। শীতলকুচি সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘটল এই বিপত্তি।
মাইকের দায়িত্বে ছিল কোচবিহারের প্রতিষ্ঠা সাপ্লায়ার। দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বললেন, টেকনিকেল ফল্ট আমাদের কিছু করার নেই। যদিও প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য যে মাইক ব্যবহার করা হয় তা দীর্ঘ সময় ধরে টেস্ট করা হয় তারপর চূড়ান্ত ছাড়পত্র দেয়া হয় তাহলে কিভাবে অথবা টেস্ট করার পরও কোনো রকম ফল্ট ধরা পরল না। অপরদিকে মমতার অভিযোগ, বিরোধীরা চক্রান্ত করে সভা নষ্ট করার জন্য এই কাজ করেছে। আগে থেকেই সেটিং করা ছিল বলে দাবি মমতার। এর পিছনে বড়োসড়ো ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। শেষমেষ মাইকম্যান কে ধন্যবাদ জানিয়ে সভা ছাড়লেন মমতা । বিষয়টি কি করে হলো এই নিয়ে স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। ঘটনা ঘটার সময় মঞ্চ থেকে নেমে আসেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়, এবং অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভ দেখায় সাধারণ শ্রোতারাও।

Post a Comment