কার্শিয়াং এ সভা করতে এসে পাহাড় নিয়ে একটি কথাও উচ্চারণ করলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - The News Lion

কার্শিয়াং এ সভা করতে এসে পাহাড় নিয়ে একটি কথাও উচ্চারণ করলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়ন;     কার্শিয়াং এ সভা করতে এসে পাহাড় নিয়ে একটি কথাও উচ্চারণ করলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির 'স্টার ক্যাম্পেইনার' যোগী আদিত্যনাথ। 15 মিনিটের বক্তৃতায় যা বললেন তাতে নতুন কিছু নেই। পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান থেকে পাহাড়ের উন্নয়ন-কোন বিষয় নিয়ে একটি শব্দ ও খরচ করলেন না যোগী। এমনিতে বুধবার যোগী আদিত্যনাথের সভাকে কেন্দ্র করে কার্শিয়াংয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। 


এমনকি পাহাড়ের বাসিন্দা অনেকে তো জানেন ই না যোগী আদিত্যনাথকে ! শখানেক দর্শকের সামনে বক্তৃতা রাখতে গিয়ে 15 মিনিটের বেশি সময় খরচ করেন নি যোগী কিন্তু তার মধ্যেও যা বললেন তাতে চূড়ান্ত হতাশ পাহাড়ে বিজেপির জোট সঙ্গী জি এন এল এফ সহ বাকিরা। তারা প্রকাশ্যেই বলছেন, একে তো বিজেপির ইশতেহারে পাহাড়ে নিয়ে তেমন কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি তার ওপর যোগী আদিত্যনাথ তার বক্তৃতায় পাহাড়ের নিজস্ব সমস্যা বা পাহাড়ে দীর্ঘদিনের স্থায়ী রাজনৈতিক সমাধানের যে দাবি তা নিয়ে বিজেপির চিন্তা ভাবনা কি, সে সম্বন্ধে কোনো কথাই উচ্চারণ করলেন না। 


এরপরে কিভাবে পাহাড়ের মানুষকে বিজেপিকে ভোট দিতে বলবেন তারা, সেই প্রশ্ন তুলছেন অনেকে। পাহাড়ে তৃণমূল নেতৃত্ব এবং গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবির দাবি করছে, এতদিন পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়েছে বিজেপি। যা নির্বাচনী প্রতিশ্রুতি এর আগে বিভিন্ন নির্বাচনে তারা দিয়েছিল তার একটিও পালন করেনি তাই কোন মুখে আর পাহাড় সমস্যার সমাধানের কথা বলবে তারা। পাহাড়ের মানুষ বিজেপিকে যে বয়কট করছে তার প্রমাণ এদিনের জনসভার ফাঁকা চেয়ার থেকেই স্পষ্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.