বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি দিন হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর - The News Lion

বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি দিন হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর

 


দি নিউজ লায়নঃ     হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর। গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।'


 তিনি  আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।'  এইদিনে সতীর্থদের কাঁধে চেপে গোটা স্টেডজিয়াম পরিক্রমা করেছিলেন সচিন। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের।  নেটমাধ্যমে সচিন টুইট করার সঙ্গে সঙ্গেই তাঁর সুস্থতা কামনা করতে শুরু করেন নেটাগরিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.