আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী - The News Lion

আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী

  



দি নিউজ লায়নঃ    আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী। করোনার থাবা এবার গান্ধী পরিবারে। করোনা আক্রান্ত রবার্ট বঢরা। যার জন্য শুক্রবার থেকে সেল্‌ফ-আইসোলেশনে চলে গেলেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

  

এক ট্যুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন রাজীব কন্যা। তবে স্বামী করোনা আক্রান্ত হলেও প্রিয়াঙ্কার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি আইসোলেশনে।


 ফলে সবরকম রাজনৈতিক প্রচার থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।  অসম, তামিলনাড়ু, কেরলে চলছে বিধানসভা নির্বাচন। এই সব রাজ্যে রাজনৈতিক প্রচারের একাধিক কর্মসূচি ছিল প্রিয়াঙ্কার। তবে সেসবই নির্বাচনী প্রচার থেকে আপাতত নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই কারনে ট্যুইট করে প্রিয়াঙ্কা তাঁর অনুগামীদের কাছে দুঃখপ্রকাশও করেছেন।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.