তৃণমূলের বুথ সভাপতির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হুগলির গোঘাট এর ফলুই এলাকা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকালে বিধানসভার নির্বাচন চলাকালীন তৃনমূলের এক বুথ সভাপতির মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলি জেলার গোঘাট বিধানসভা এলাকায়। মৃতের নাম সুনীল রায়। বাড়ি হুগলি জেলার গোঘাটের ফলুই এলাকায়। গোঘাট থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। মৃত সুনীল রায় দীর্ঘদিন ফলুই বুথের তৃণমূলের বুথ সভাপতি ছিলেন । তার ছেলে ওই বুথের বুথ এজেন্ট হিসাবে ঘটনা ঘটার সময় বুথের ভিতরে ছিলেন। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার ভোট দিয়ে সুনীল রায় যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বিজেপি কর্মীরা তাকে ঘিরে ঠেলাঠেলি করে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দেয়।
সেখানেই পড়ে গিয়ে সুনীল রায় এর মৃত্যু হয়। বিজেপি কর্মীরা পরিকল্পনা করেই সুনীল রায় এর মতো সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে বলে অভিযোগ করেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার ।তিনি বলেন গোটা গোঘাট বিধানসভা এলাকা জুড়ে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে।কেন্দ্রিয় বাহিনীকে জানানো সত্বেও কোন লাভ হয় নি।সুনীল রায় কে সুপরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তিনি সুনীল রায় এর বাড়িতে গিয়ে তার পরিবার বর্গকে সমবেদনা জানান।সুনীল রায় এর মরদেহে ফুলের মালা দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
সেই সঙ্গে তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। যদিও তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার বিজেপি। তবে ওই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় । সোমবার রাতে হুগলি জেলার গোঘাট থানার বদনগঞ্জ এলাকায় বিজেপি কর্মী পিরু আদক কে বাঁচাতে গিয়ে দুস্কৃতি দের হামলায় তার মা মাধবী আদক এর মৃত্যুর ঘটনা নিয়ে যখন গোঘাট বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে,ঠিক সেই সময় সুনীল রায় নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গোঘাট বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

Post a Comment