বর্ধমান জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তৃণমূলে - The News Lion

বর্ধমান জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তৃণমূলে

 


দি নিউজ লায়ন;  বর্ধমান জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সঙ্গে প্রাক্তন বেশ কয়েকজন পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। শুক্রবার একটি বেসরকারি লজে তৃনমূল কংগ্রেসের হয়ে পতাকা তুলে দিন পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ। তিনি জানান, “বিজেপির প্রাক্তন বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য  সহ ১৬ জন বিজেপির প্রাক্তন পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার সাথে কয়েকশো কর্মীর হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়।“


 তৃনমূল কংগ্রেসে যোগদান করার পর প্রাক্তন বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য বলেন, “যে বিজেপি নীতি নিষ্ঠর কথা বলতো, সেই বিজেপি নীতি ভ্রষ্ট হয়েছে। বিজেপিতে আর কোনো নীতি বলে কিছু নেই। তাই শুক্রবার ব্লক ও অঞ্চলের বেশকিছু বিজেপির প্রাক্তন কার্যকর্তা বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিত্ব আছে। তাই আমরা সবাই যার ব্যাক্তিত্ব আছে  তার দলে যোগদান করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাক্তিত্ব আছে বলেই ভোটে বিজেপি দিল্লী থেকে নেতা এনে ভোটে লড়াই করতে হচ্ছে।“ তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, দলে যোগদান করার পর স্বপন ভট্টাচার্য কে দলের জেলার সহ সভাপতি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.