জোটের প্রতি অনাস্থা দেখিয়ে জোটের হয়ে ভোটের কাজে নামছেন না কাশীনাথ গাঙ্গুলি - The News Lion

জোটের প্রতি অনাস্থা দেখিয়ে জোটের হয়ে ভোটের কাজে নামছেন না কাশীনাথ গাঙ্গুলি

 


দি নিউজ লায়ন;   জোটের প্রতি অনাস্থা দেখিয়ে জোটের হয়ে ভোটের কাজে নামছেন না পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি কাশীনাথ গাঙ্গুলি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, “বর্তমান প্রদেশ কংগ্রেস ধর্মনিরপেক্ষতার আর্দশ থেকে সরে এসেছে। সাম্প্রদায়িক আই এস এফ দলের সাথে হাত মিলিয়েছে। তাই জোটের হয়ে প্রচারে নামছি না।“


 তিনি এও জানান, আমার মতো অনেক কংগ্রেস কর্মী জোটের হয়ে প্রচারে নামছে না। ৪৩ বছর ধরে কংগ্রেস দল করে এসে আজ দেখছি কংগ্রেস সাম্প্রদায়িক আই এস এফ দলের সাথে হাত মিলিয়েছে, এটা যেমন খারাপ লাগছে তেমনি জেলায় কার্যত দল বামেদের কাছে আত্মসমর্পণ করেছে। তাই বিধানসভা নির্বাচনে জোটের হয়ে কোন ভাবে থাকছি না। তবে অন্য কোনো দলেও যাচ্ছি না। বিধানসভা নির্বচনের পর আবার ভাববো। ইতিমধ্যেই জোটের জট পাকে কাটোয়া আসন নিয়ে।


 কাটোয়া আসনে কংগ্রেস ও সিপিএম দুই দলই মনোনয়ন পত্র জমা দেয়। পরে অবশ্য সিপিএম মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। তা সত্বেও কাটোয়া আসনে জোটের কংগ্রেস প্রার্থীকে স্থানীয় কংগ্রেস কর্মীরা মেনে নিতে চাই নি। যদিও পরে কংগ্রেস প্রার্থী জানান, সব সমস্যা মিটে যাবে। এরপরই বৃহস্পতিবার জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি কাশীনাথ গাঙ্গুলি জোটের প্রতি অনাস্থা দেখিয়ে প্রচার থেকে সরে দাঁড়ালো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.