করোনার জেরে পিছিয়ে গেল জয়ললিতার বায়োপিক
দি নিউজ লায়ন; করোনার জেরে পিছিয়ে দেওয়া হল জয়ললিতার বায়োপিক 'থালাইভি'র মুক্তি। চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল 'থালাইভি' ছবিটির। নির্মাতাদের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ''এই ছবিটি তৈরি করতে আমদের গোটা টিম অনেক আত্মত্যাগ করেছে।
এই চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে সুন্দর এই যাত্রাপথের জন্য আমরা ছবির প্রত্যেক কলাকুশলীকে ধন্যবাদ জানাই। এই ছবিটি যেহেতু একই সঙ্গে অনেকগুলি ভাষাতে মুক্তি পাবে, আমরা চাইব সব ভাষাতেই ছবিটি একই দিনে মুক্তি পাক।
২৩ এপ্রিল থালাইভি মুক্তি পাওয়ার কথা থাকলেও Covid-19 পরিস্থিতি, লকডাউন, সব বিভিন্ন কারণে ছবিটি এখনই মুক্তির দিতে আমরা প্রস্তুত নই। সরকারি নিয়ম মেনেই আমরা থালাইভির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।''

Post a Comment