গত 34 বছরে বাম সরকার কিছু করেনি, আমরা পাঁচ বছরে নদিয়ায় সবকিছু করে দিয়েছি, মমতা
দি নিউজ লায়ন; বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি। নদীয়ার নবদ্বীপ এর জনসভা থেকে অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, 'গত ৬ মাসে রাজ্যে কোভিডের বাড় বাড়ন্ত ছিল না। বহিরাগতদের নিয়ে এসে কোভিড ছড়াচ্ছে বিজেপি। অমিত শাহ- মোদি আসছেন সঙ্গে করে এক হাজার লোক নিয়ে আসছেন। তাদের কোভিড টেস্ট হয় না। প্রধানমন্ত্রীর মঞ্চ যারা বাঁধছেন তাদের সবার আরটিপিসিআর করাতে হবে। গুজরাত ঝাড়খন্ড থেকে আসছে সব।
বহিরাগত গুন্ডাদের ঢুকিয়ে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি।' করোনার ভ্যাকসিন প্রসঙ্গ টেনে মমতা অভিযোগ করেন রাজ্যে যখন করোনা পরিস্থিতি তেমন ছিলনা তখন ইনজেকশন ওষুধ পাঠিয়ে ভালো রাখতে পারতেন কিন্তু তিনি তা করলেন না এখন আমরা বলছি ভ্যাকসিন আমরা কিনছি সবাইকে ভ্যাকসিন দিন তাও করতে দিচ্ছে না আবার পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না এই পরিস্থিতিতে আর কতদিন করোনা পরিস্থিতি ঠেকিয়ে রাখবো!'
হুঁশিয়ারির সুরে মমতা বলেন,' বাংলাকে বাংলার মত থাকতে দিন এখানে কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদি জি। আপনাকে বারবার বলছি। ' নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মমতা বলেন, ' ইলেকশন কমিশন কে বলব বহিরাগতদের এলাও করবেন না এরা বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ থেকে এসে বাংলায় করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। বিজেপি সবকিছুতেই পলিটিক্স করে ভ্যাকসিন নিয়েও পলিটিকস করছে।'
নদীয়া জেলার উন্নয়ন প্রসঙ্গে মমতা বলেন, গত 34 বছরে বাম সরকার কিছু করেনি, আমরা পাঁচ বছরে নদিয়ায় সবকিছু করে দিয়েছি, আর এখন গুজরাট থেকে বহিরাগত গুন্ডারা উন্নয়ন নয় কোভিদ নিয়ে আসছেন। তিনি বলেন, নবদ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য আমরা হেরিটেজ ঘোষণা করেছি,300 কোটি টাকা খরচ করা হয়েছে নবদ্বীপ টাউন কে সাজিয়ে তোলার জন্য এর পাশাপাশি 700 একর জমি আমরা মায়াপুর কে দিয়েছি ওখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঠন করার জন্য।
এর পাশাপাশি তিনি বলেন সারা বাংলা জুড়ে উদ্বাস্তু দের আমরা আইনত স্বীকৃতি দিয়েছে।নদীয়া জেলার কল্যাণী থেকে শুরু করে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগর মাটির শিল্প উন্নয়নের লক্ষ্যে আমরা প্রচুর অর্থ ব্যয় করেছি। আপনারা কেউ বিজেপি সরকার কে ভোট দেবে না তাহলে অসমের মত আপনাদেরকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এই বিজেপি সরকার।এর পাশাপাশি তিনি বলেন আমরা সরকারে এলে তপশিলি জাতির মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা এবং সাধারণ মহিলাদের জন্য 500 টাকা ভাতা প্রদান করব।বিজেপি কে আক্রমণ করে তিনি বলেন বাইরে থেকে যেসব বহিরাগত গুন্ডারা আছেন তারা উন্নয়ন নয় কোভিদ সঙ্গে করে নিয়ে আসছেন।

Post a Comment